"সততাই হলো আমানত (স্বচ্ছতা), আর মিথ্যাই হলো খেয়ানত"
ইলিশিয়াপাড়া খিদমাহ সোসাইটির মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা এবং সমাজের সার্বিক উন্নয়ন। পবিত্র এই বাণীর আলোকে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও আমানতদারিতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
আমাদের পথচলার শুরু
ইলিশিয়াপাড়া খিদমাহ সোসাইটি আমাদের এই পথচলার অন্যতম লক্ষ্য হলো এলাকার যুবসমাজকে একত্রিত করা এবং ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় ও অটুট রাখা। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ যুবসমাজই পারে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে। আল্লাহর ইচ্ছা এবং সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্যোগ সফল করা সম্ভব নয়।
মূলত আসিফুল হক সিকদার, তাফিজুর রহমান তাসিব এবং আসিফুল আলম মিসবাহ্-এর হৃদয়ের গভীর থেকে আসা স্বপ্ন আর অক্লান্ত প্রচেষ্টায় সংগঠনটির জন্ম। বর্তমানে জনাব মিনহাজুর রহমান ইরফান-এর আন্তরিক নেতৃত্বে আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছি। আমরা চাই ইলিশিয়াপাড়া হবে একটি আদর্শ গ্রাম, যেখানে কেউ অনাহারে থাকবে না।
সমাজের সার্বিক উন্নয়নে আমরা যে সকল ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছি
বিপদগ্রস্ত ও অসহায় সদস্যদের আপদকালীন সময়ে ফান্ড থেকে দ্রুত আর্থিক সাহায্য প্রদান করা।
দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহনে সহায়তা করা যাতে শিক্ষা বাধাগ্রস্ত না হয়।
গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় সাধ্যমতো আর্থিক অনুদান দেওয়া এবং পাশে দাঁড়ানো।
মসজিদ, মাদ্রাসা বা এলাকার যেকোনো উন্নয়নমূলক ও সামাজিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
আপনার একটি ক্ষুদ্র অনুদান একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আজই আমাদের সাথে যুক্ত হয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করুন।
অনুদান দিন যোগাযোগ করুন